Pages

Saturday, March 18, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৯ মার্চ ২০১৭



১।   অদ্য ১৯ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ আব্দুল রশিদ (৩৭), পিতা-মৃত সরদার আলী, গ্রাম+পোষ্ট-আকন্দবাড়িয়া, থানা+জেলা-চুয়াডাংগা) ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৯ তারিখ ১৯ মার্চ ২০১৭।  

২।   অদ্য ১৯ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ নামক স্থান হতে ১৪৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৭,২০০/-(সাতান্ন হাজার দুইশত) টাকা মাত্র।

৩।   অদ্য ১৯ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ নামক স্থান হতে ৭৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরে আটককৃত ২৪২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৯৬,৮০০/-(ছিয়ানব্বই হাজার আটশত) টাকা মাত্র।