১। অদ্য ২৫ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৫৫ বোতল মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮২,৫০০/- (বিরাশি হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৫ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান
হতে ৪০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা
মাত্র।
৩। উপরে আটককৃত ৯৫ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৪২,৫০০/-(এক
লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।