অদ্য ২৮ মার্চ ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০
মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাজিতপুর মধ্যপাড়া নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাজিতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম । বর্ণিত
সভায় মোঃ নুর ইসলাম বাজিতপুর জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।