Pages

Friday, March 10, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১১ মার্চ ২০১৭



১।   অদ্য ১১ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার লেবুবাড়ি গ্রামের লেবুবাড়ি মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
 ২।   অদ্য ১১ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ নামক স্থান  হতে ৪৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।

৩।   উপরে আটককৃত ৪৮ বোতল ফেন্সিডিল এবং ৪৮ বোতল মদ এর সর্বমোট মূল্য ৯১,২০০/-(একানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।