Pages

Wednesday, March 22, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৩ মার্চ ২০১৭



১।   অদ্য ২৩ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কোম্পানী মাঠ নামক স্থান হতে ২৪৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯৭,৬০০/- (সাতানব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।

২।   অদ্য ২৩ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর মাঠ নামক স্থান হতে ১১৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৬,৮০০/-(ছিচল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।

৩।   অদ্য ২৩ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের খালের মুখ নামক স্থান হতে ২২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরে আটককৃত ৩৬১ বোতল ফেন্সিডিল এবং ২২ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৭৭,৪০০/-(এক লক্ষ সাতাত্তর হাজার চারশত) টাকা মাত্র।