Monday, February 29, 2016
নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০১ মার্চ ২০১৬
অদ্য ০১ মার্চ ২০১৬ তারিখ
সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ বারাদি বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য বারাদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কামারপড়া সরকারী প্রাথমিক
বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারাদি বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন । বর্ণিত সভায় মোঃ সাইফুর রহমান প্রধান শিক্ষক
কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ সোলায়মান ইমাম কামারপাড়া জামে মসজিদ, মোঃ
চঞ্চল ইউপি সদস্য ৫নং ওয়ার্ড মদনা ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১১০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ মার্চ ২০১৬
১। অদ্য ০১ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক
মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া মাঠ হতে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০১ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার
সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ১,০০,৮০০/- (এক লক্ষ আটশত) টাকা মাত্র।
৩। অদ্য ০১ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব
সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৬০,৮০০/-(এক
লক্ষ সাট হাজার আটশত) টাকা মাত্র।
করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ মার্চ ২০১৬
১। কার্পাসডাংগা করিডোর- শুন্য।
২। গুরুদাহ
করিডোর- শুন্য।
নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৯ ফেব্রুয়ারি ২০১৬
অদ্য ২৯ ফেব্রুয়ারি
২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নওদা তেতুলিয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জীবননগর
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী। বর্ণিত সভায় মোঃ মোশারফ হোসেন প্রধান
শিক্ষক নওদা তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ২৯ ফেব্রুয়ারি ২০১৬
ক। বাংলাদেশ হতে
ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২১২ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ১৯৫ জন
(২) ভারতীয় নাগরিকঃ ১৭ জন
খ।
ভারত হতে
বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১৯৭ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ১৭০ জন
(২) ভারতীয় নাগরিকঃ ২৭ জন
আইসিপিতে রাজস্ব আদায়ঃ নাই।
Subscribe to:
Posts (Atom)




