১। অদ্য ২৫
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের দর্শনা
আইসিপি হতে ৬০ পিস ভারতীয় থ্রী-পিচ এবং ৪০ পিস ভারতীয় উন্নতমানের ওড়না আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ১,০৭,৫০০/-(এক লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৫
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খাইরুল কালাম
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের
মেদেনীপুর সুইচ গেটের পার্শ্ব হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৫
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের
রাজাপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৯৬,৩০০/-(এক লক্ষ ছিয়ানব্বই হাজার
তিনমত) টাকা মাত্র।
