Pages

Monday, February 15, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৫ ফেব্রুয়ারি ২০১৬



অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন গয়েশপুর কোম্পানীর পক্ষে নেতৃত্বদেন হাবিলদার শাহ আলম । বর্ণিত সভায় মোঃ ইস্রাফিল মেম্বার ৪নং ওয়ার্ড সীমান্ত ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।