অদ্য
২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেদেনীপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয়
জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেদেনীপুর
তেতুলতলা নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মেদেনীপুর বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম । বর্ণিত সভায় মোঃ জাকির হোসেন ৪নং সীমান্ত ইউপি
সদস্য, মোঃ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক মেদেনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১০০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।