১। অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার সুরতানপুর গ্রামের সুলতানপুর মাঠ হতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৮,০০০/-(আটত্রিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৪৩ বোতল ভারতীয়
মদ এবং ১২ বোতল ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৯,৩০০/-(উনসত্তর হাজার তিনশত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৪৩,৩০০/-(এক লক্ষ তেতাল্লিশ হাজার
তিনশত)টাকা মাত্র।


