Pages

Tuesday, February 16, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১৬ ফেব্রুয়ারি ২০১৬



১।   অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৩/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রাম্ননগর ক্যাম্প কমান্ডার এসআই বিকে মিশ্রা ।

২।   উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনরি মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।