১। অদ্য ২৭
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী
মাঠ হতে ৬০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯০,০০০/-(নব্বই
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৭
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাহেব আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার চাপাতলা গ্রামের চাপাতলা
মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৭
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল হাই সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া
মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টা ১৫
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা বাশবাগান হতে ৫৫ বোতল ভারতীয়
মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮২,৫০০/-(বিরাশি হাজার পাঁচশত) টাকা
মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,৩১,০০০/-(দুই লক্ষ একত্রিশ হাজার) টাকা
মাত্র।

