Pages

Tuesday, February 16, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ ফেব্রুয়ারি ২০১৬



১।  অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক তত্ত্বাবধানে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফকিরপাড়া গ্রামের ফকিরপাড়া নামক স্থান হতে ০২ জন আসামীসহ (১। মোঃ আনোয়ার হোসেন (৩২), পিতা-মৃত মাওলাদ হাজী, গ্রাম+পোঃ-আশরাফপুর, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর এবং ২। মোঃ রকিবুল ইসলাম (২৬), পিতা-মোঃ কাসেদ আলী, গ্রাম-পোরন্দপুর, পোঃ-দারিয়াপুর, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর) ৬২,৪০০ টি ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট, ১৪,৮০০ টি ভারতীয় ডোপামিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন, ০২ টি মোবাইল সেট এবং ০১ টি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৭৫৯৬) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫০,৯৫,০০০/-(পঞ্চাশ লক্ষ পঁচানব্বই হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী ও মালামাল দামুড়হুদা থানায় জমা করা হচ্ছে।


২।   অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী আমবাগান হতে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,৬০০/-(সাত হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের বারাদি মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৫১,৫০,৬০০/-(একান্ন লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত)টাকা মাত্র।