১। অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল
কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৩৯,৫০০/-(এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল
কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার কানাইডাংগা গ্রামের কানাইডাংগা ইট ভাটার সামনে কালভাটের নিকট হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,১৪,৫০০/-(দুই লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত)
টাকা মাত্র।
