Pages

Thursday, February 18, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৮ ফেব্রুয়ারি ২০১৬



অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খলিসাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী । বর্ণিত সভায় মোঃ শাহাবুদ্দিন প্রধান শিক্ষক খলিসাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ সিরাজুল ইসলাম সহকারী শিক্ষক খলিসাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।