অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক
১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথুলী বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য উথুলী বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় উথুলী বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন উথুলী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হান্নান । বর্ণিত সভায় মোঃ
মাহতাব উদ্দিন মেম্বার ২নং ওয়ার্ড উথুলী ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১১০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
