১। অদ্য ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টা
৩০ মিনিট হতে ১০টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭০/৩২-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা
জেলার জীবননগর থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিওপি
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প এসআই সি খুজুর ।
২। অদ্য ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৫/২-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
জীবননগর থানার নতুনপাড়া আমবগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন নতুনপাড়া
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের খেজুর বাগান ক্যাম্প কমান্ডার এসআই পিটি লিপসা ।
৩। অদ্য ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা
৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
জীবননগর থানার রাজাবান্দাল মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই আর এন মন্ডল ।
৪। অদ্য ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ
সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৪/৬৫-টি এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর ক্যাম্প কমান্ডার
এসি সঞ্জিব কুমার ।
৫। অদ্য ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ দুপর আনুমানিক ০৩টা
৩০ মিনিট
হতে ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৩ এর নিকট শুন্য
রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর ক্যাম্প
কমান্ডার এএসআই বাবু লাল ।
৬। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের
সীমান্ত রক্ষী বাহিনরি মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত
হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা
হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

