১। অদ্য ১১ ফেব্রুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লা সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১১
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ৯৫ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪২,৫০০/-(এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা
মাত্র।
৩। অদ্য ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার হাসাদাহ গ্রামের হাসাদাহ রাস্তার উপর হতে ২৪,৬০০ পিস বোতল ভারতীয় পুতির মালা
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৪৬,০০০/-(দুই লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা
মাত্র।
৪। অদ্য ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার নায়েক বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার আকন্দবাড়িয়া গ্রামের আকন্দবাড়িয়া পাকা রাস্তার উপর হতে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,৮০০/-(ছত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।
৫। অদ্য ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া মাঠ হতে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা মাত্র।
৬। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৫,৩২,৩০০/-(পাঁচ
লক্ষ বত্রিশ হাজার তিনশত) টাকা মাত্র।

