Pages

Monday, February 15, 2016

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ১৫ ফেব্রুয়ারি ২০১৬


অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ৪ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬১/৭-এস এর নিকট চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট গোরিন্দার সিংহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ তাজুল ইসলাম ও ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী এডি পানডে ও শ্রী ধরমপ্রকাশ। বর্ণিত পতাকা বৈঠকে বিজিবি এবং বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।