Pages

Saturday, October 31, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ নভেম্বর ২০১৫



১। অদ্য ০১ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৩,৬০০/- (তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র ।
২। অদ্য ০১ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের বারাদি মাঠ হতে ৫০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,০১,৬০০/-(দুই লক্ষ এক হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৩৫,২০০/-(দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।

করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ নভেম্বর ২০১৫



১।   কার্পাসডাংগা করিডোর- শুন্য।
২।   গুরুদাহ করিডোর- শুন্য।

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩১ অক্টোবর ২০১৫



অদ্য ৩১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৩টা ৩০মিনিট হতে ০৪টা ১০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাছপাড়া ঈদগাহ মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রোস্তম আলী । বর্ণিত সভায় মোঃ সোহরাব উদ্দিন মেম্বার সোনাপুর ইউপি, মোঃ নজরুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক আওয়ামীলিগ মাছপাড়া অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩১ অক্টোবর ২০১৫




১।   অদ্য ৩১ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৯টা ৩০মিনিট হতে ১০টা ১০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯০ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী  কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের রাংগেরপোতা কোম্পানী কমান্ডার এসি দ্বীপ নারায়ন সুকলা ।

২।   অদ্য ৩১ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৭৫-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্প কমান্ডার এসআই জেস ওয়ান্ট সিং ।
৩। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

কলকাতা -ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০১৫



ক।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৪১৩ জন)
         ১।      বাংলাদেশী নাগরিকঃ ৩১০ জন
         ২।      ভারতীয় নাগরিকঃ ১০৩ জন