Pages

Thursday, October 15, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ অক্টোবর ২০১৫



১। অদ্য ১৬ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশাদুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৬ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর হেলেঞ্চাপাড়া হতে ০৩ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি ফ্রিডম মোটর সাইকেল (১০০সি সি)আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০১,২০০/-(এক লক্ষ এক হাজার দুইশত) টাকা মাত্র।

৩। অদ্য ১৬ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর ব্রীজের পার্শ্বে হতে ১০৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪২,৪০০/-(বিয়াল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,০৩,৬০০/-(দুই লক্ষ তিন হাজার ছয়শত) টাকা মাত্র।