১। অদ্য ২৭ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর
মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৯,৬০০/-(নয়
হাজার ছয়শত) টাকা মাত্র ।
২। অদ্য ২৭ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সিরাজুল কবির সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া
মেহগনী বাগানের ভিতর হতে ৭ কেজি ৫০০ গ্রাম ভারতীয় কার্বাইট পাউডার আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মুল্য ১৮,৭৫০/-(আঠার হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র ।
৩। অদ্য ২৭ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া
মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার)
টাকা মাত্র ।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫৮,৩৫০/-(আঠান্ন
হাজার তিনশত পঞ্চাশ) টাকা মাত্র ।
