অদ্য ৩০ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা
হতে ১১টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামকুড় বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য শ্যামকুড় বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল
মতিন । বর্ণিত সভায় মোঃ লিয়াকত আলী মেম্বার শ্যামকুড় ইউপি ৫নং ওয়ার্ড আরও অন্যান্য
ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
