Pages

Monday, October 19, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২০ অক্টোবর ২০১৫



১। অদ্য ২০ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৬৯,০০০/- (উনসত্তর হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ২০ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মমতাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১৮,০০০/- (আঠার হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২০ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সিরাজুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া কবরস্থান হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র ।


৪। অদ্য ২০ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৯টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৭,৫০০/- (সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৫।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৩২,৫০০/-(এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।