Pages

Tuesday, October 13, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৩ অক্টোবর ২০১৫



১।   অদ্য ১৩ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বারাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন ।বর্ণিত সভায় মোঃ সাইফুর রহমান প্রধান শিক্ষক বারাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ২৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।