অদ্য ১৯ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নতুনপাড়া বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় সদরপাড়া বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন নতুনপাড়া বিওপি হাবিলদার মোঃ আসাদুল করিম ।বর্ণিত সভায় মোঃ বিল্লাল
হোসেন মেম্বার ৩নং ওয়ার্ড সীমান্ত ইউপি এবং মোঃ
জহিরুল ইসলাম, আঃ আজিজসহ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।