Pages

Thursday, October 22, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২২ অক্টোবর ২০১৫



১।   অদ্য ২২ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ফতেপুর আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সেকেন্দার সিংহ ।
২।   অদ্য ২২ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের টুংগি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বীরেন্দ্র কুমার ।

৩। অদ্য ২২ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যাকমুড় বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১০৫-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফটিককারী ক্যাম্প কমান্ডার এসআই পরমান্দ সিং।

৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।