Pages

Friday, October 23, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা


অদ্য ২৩ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর কোম্পানীর সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজারে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী । বর্ণিত সভায় ৪নং স্বরুপপুর ইউনিয়নের সদস্য মোঃ আজিজুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ বশির আহম্মেদ ও আরও অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫৮ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন