১। অদ্য ১৫ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর
উত্তরপাড়া মেহগনি বাগানের ভিতর হতে ০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি ওয়ালটন মোটর
সাইকেল (১৫০সি সি)আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৩,২০০/-(এক লক্ষ তিপ্পান্ন
হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ১৫ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী কলেজ গেটের সামনে হতে
০২জন ধৃত আসামী {১। মোঃ আকরাম হোসেন(২০),
পিতা-মোঃ আমজাদ হোসেন, গ্রাম-জীবননগর নতুন তেতুলিয়া ২। মোঃ সম্রাট হোসেন (২০), পিতা-খলিলুর
রহমান, গ্রাম-জীবননগর মুক্তারপুর উভয়ের পোষ্ট+থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} ০২জন
পলাতক আসামী {১। আব্দুল গফফার (২৬), পিতা-মোঃ রমজান আলী ২। মোঃ আব্দুর রহিম (২৮),
পিতা-মোঃ রমজান আলী উভয়ের গ্রাম-রাংগেরপোতা নতুনপাড়া, পোষ্ট-রাংগেরপোতা,
থানা+জেলা-চুয়াডাংগা} ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি ডায়াং মোটর সাইকেলসহ (৫০
সিসি) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১৮,৪০০/-(এক লক্ষ আঠার হাজার চারশত)
টাকা মাত্র । আটককৃত আসামীকে
জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯(১) টেবিলের ৩(খ)
ধারা মোতাবেক রুজু করা হলো। মামলা নং-২১ তারিখ ১৫ অক্টোবর ২০১৫।
৩। অদ্য ১৫ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ এবং ০৫ বোতল ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৭,০০০/-(সতের হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৫ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইসকান্দার আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা
মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫। অদ্য ১৫ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাবুল শেখ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিতলা গ্রামের বুচিতলা মাঠ হতে
৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/-(ষাট হাজার)
টাকা মাত্র ।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৮৬,১০০/-(তিন
লক্ষ ছিয়াশি হাজার একশত) টাকা মাত্র।



