১। অদ্য ২৮
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৯টা ৫০মিনিট হতে ১০টা ৩০মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার চুয়াডাংগা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব
দেন বেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোরশেদ আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর
পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসআই বাবু ভাই ।
২। অদ্য ২৮
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৮ এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ
বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার
এএসআই চরস সিংহ ।
৩। অদ্য ২৮
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/১-এস এর নিকট
শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ
কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র
পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর কোম্পানী কমান্ডার
ইন্সপেক্টর সতেন্দর সিং ।
৪। অদ্য ২৮
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/৯-এস এর নিকট
শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর নামক স্থানে বিজিবি-বিএসএফ
বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই
নরীন্দ্রা সিং ।
৫। অদ্য ২৮
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য
রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার নাজিরাকোনা নামক স্থানে বিজিবি-বিএসএফ
বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এসআই
অনিল চন্দ্র ।
৬। উপরে
উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা,
তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।



