অদ্য ২৪ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৩টা
৪০মিনিট হতে ০৪টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর
বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং
অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জগন্নাথপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জাহাজপোতা ব্রীজ মোড়ে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার । বর্ণিত সভায় মোঃ
আব্দুল বারী মেম্বর জাহাজপোতা ইউপি এবং মোঃ আব্দুল মালেক জাহাজপোতা ব্রীজ জামে
মসজিদের ইমাম ও আরও অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
