Pages

Wednesday, October 14, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৪ অক্টোবর ২০১৫


অদ্য ১৪ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা হতে ০৯টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামকুড় বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড় বাশভবন মসজিদ প্রাঙ্গন নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ হামিদুর রহমান ।বর্ণিত সভায় মোঃ আলী ইমরান (টাইগার) চেয়ারম্যান ৫ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ এবং মোঃ লিয়াকত আলী ইউপি সদস্য ৫ নং ওর্য়াড বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।