অদ্য ২২ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
হতে ০৪টা ৫০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরাকোনা বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নাজিরাকোনা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় সোনাপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ইয়াছিন আরাফাত । বর্ণিত সভায় হাফেজ
মোঃ ইয়াছিন আলী ইমাম সোনাপুর মসজিদ ও মোঃ
আমির হোসেন মেম্বার ৩নং ওয়ার্ড সোনাপুর বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৫০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
