Pages

Thursday, October 22, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৩ অক্টোবর ২০১৫



১।  অদ্য ২৩ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বাহাদুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ০১জন ধৃত আসামীসহ {১। মোঃ মিনাজুল শেখ (৪৭), পিতা-মৃত আব্দুল হামিদ শেখ, গ্রাম-মাধবখালী, পোষ্ট-ধোপাখালী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} এবং ০৪জন পলাতক আসামী {১। মোঃ জহুরুল ইসলাম (৩০), পিতা-আমিনুল ইসলাম ২। মোঃ মহিদুল ইসলাম(২৮), পিতা-মৃত রমজান মালিতা ৩। মোঃ আমিরুল ইসলাম (৩০), পিতা-মৃত মল্লিক মন্ডল এবং ৪। মোঃ আছের আলী(৩৫), পিতা-মৃত আজাহার আলী সকলের গ্রাম-মাধবখালী, পোষ্ট-ধোপাখালী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} ১৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৫,৬০০/-(পয়ষট্টি হাজার ছয়শত) টাকা মাত্র ।আটককৃত আসামীকে জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে । ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯(১) টেবিলের ৩(ক) মোতাবেক রুজু করা হলো। মামলা নং-২৮ তারিখ ২৩ অক্টোবর ২০১৫।

২।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬৫,৬০০/-(পয়ষট্টি হাজার ছয়শত) টাকা মাত্র ।