Pages

Tuesday, October 20, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২১ অক্টোবর ২০১৫



১। অদ্য ২১ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ২১ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের য়েশপুর উত্তরপাড়া মাঠ হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২১,০০০/- (একুশ হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২১ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের শ্যামকুড় পশ্চিমপাড়া মাঠ হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩১,৫০০/- (একত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৮২,৫০০/-(বিরাশি হাজার পাঁচশত) টাকা মাত্র।