Pages

Wednesday, October 28, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৮ অক্টোবর ২০১৫



অদ্য ২৮ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংগা বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম । বর্ণিত সভায় মোঃ সাদিকুর রহমান চেয়ারম্যান নেপা ইউপি, মোঃ ওয়াদুদ হোসেন মেম্বার ১নং ওয়ার্ড, মোঃ আনোয়ার হোসেন মেম্বার ৪নং ওয়ার্ড, মোঃ রেজাউল করিম মেম্বার ৫নং ওয়ার্ড এবং মোঃ আলাউদ্দিন সহকারী শিক্ষক বাঘাডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয় আরও অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১১০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।