অদ্য ১৭ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুন্সিপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় মুন্সিপুর মধ্যেপাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন মুন্সিপুর বিওপি হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস ।বর্ণিত সভায়
মোঃ লিয়াকত আলী কার্পাসডাংগা ইউপি সদস্য, তির মোহাম্মদ আলী (মুক্তিযোদ্ধা) প্রধান
শিক্ষক মুন্সিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ নুরুল ইসলাম সভাপতি মুন্সিপুর
জামে মসজিদ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন ।
