Pages

Sunday, October 25, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা


অদ্য ২৫ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৫০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আইসিপি নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোরশেদ আলম । বর্ণিত সভায় মোঃ শরিফ উদ্দিন কাউন্সিলর ৮নং ওয়ার্ড দর্শনা এবং মোঃ আমিনুল ইসলাম আইসিপি জামে মসজিদের ঈমাম এবং আরও অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১২০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।