Pages

Tuesday, October 27, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৭ অক্টোবর ২০১৫

অদ্য ২৭ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর কোম্পানী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের । বর্ণিত সভায় মোঃ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক ঠাকুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ওয়ারেজ আলী মেম্বার উড়ালগাছী ৪নং ওয়ার্ড আরও অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।