১। অদ্য ০১ নভেম্বর ২০১৫
তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৮৪ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৩,৬০০/- (তেত্রিশ হাজার ছয়শত)
টাকা মাত্র ।
২। অদ্য ০১ নভেম্বর ২০১৫
তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের বারাদি মাঠ হতে ৫০৪ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,০১,৬০০/-(দুই লক্ষ এক হাজার
ছয়শত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৩৫,২০০/-(দুই
লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।

