অদ্য ২৬ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মেদিনীপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় হরিহরনগর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম । বর্ণিত সভায় মোঃ
পিন্টু মিয়া মেম্বর ৫নং ওয়ার্ড সীমান্ত ইউপি, মোঃ নাছির উদ্দিন সহকারী শিক্ষক
হরিহরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মোঃ আবু মিয়া সাবে ইউপি মেম্বার ৫নং ওয়ার্ড
সীমান্ত ইউপি আরও অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১০০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।