Pages

Tuesday, October 13, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৩ অক্টোবর ২০১৫



১। অদ্য ১৩ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সিরাজুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের হেলেঞ্চাপাড়া হতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা মাত্র।


২। অদ্য ১৩ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,৫০০/-(বাহান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।

৩। অদ্য ১৩ অক্টোবর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সাথে ০৩জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, চুয়াডাংগা এর ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জী সাথে ০৬জন এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার কালাই গ্রামের ধোপাখালী কালাই গ্রামের রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামী {মোঃ রুবেল হোসেন (১৮),পিতা-মিজানুর রহমান, গ্রাম-ধোপাখালী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} এবং ০১জন পলাতক আসামীসহ {মোঃ মিরাজ (২৫) পিতা-মোঃ আছের, গ্রাম+পোষ্ট-ধোপাখালী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯ (১) টেবিলের ৩ (খ) ১৯ (৪) ও ২৫ ধারায় মামলা রুজু করা হলো। যার মামলা নম্বর-১৮ তারিখ ১৩ অক্টোবর ২০১৫।

৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০০,৫০০/-(এক লক্ষ পাঁচশত) টাকা মাত্র।