Pages

Tuesday, October 20, 2015

বিজিবি কর্তৃক বাংলাদেশী চোরাকারবারী আটক ও থানায় সোর্পদ


গত ১৯ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বাহাদুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মেইন পিলার ৭১/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী মাঠ (জিআর ৬১২৫৩ মানচিত্র ৭৯এ/১৫) নামক স্থানে টহলে গমন করে ওৎ পেতে থাকে । অদ্য ২০ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময় উক্ত স্থানে ০৪-০৫ জন বাংলাদশী মাদক পাচারকারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি‘র টহল দল দেখে পালায়নোর সময় বিজিবি টহলদল কর্তৃক ধাওয়া করলে মাদকা পাচারকারীগণ বিজিবি টহল দলের উপর পাল্টা আক্রমণের চেষ্টা করে । পরবর্তীতে বিজিবি টহলদল মোঃ সাইদুর রহমান(২৮), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, গ্রাম-সুলতানপুর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগাকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, মাদকদ্রব্য পাচার এবং বিজিবিকে আক্রমণের দায়ে আটক করে এবং অপর ০৪ জন আসামী পালিয়ে যায় । মোঃ সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদে ০২ জন চোরাকারবারীর নাম ঠিকানা পাওয়া যায় । পলাতক আসামীদ্বয় হলো- মোঃ সাবুল মিয়া (৪০), পিতা-মৃত গোলজার আলী, গ্রাম রামনগর এবং মোঃ শহিদুল ইসলাম (টাইগার) (৩৮), পিতা-অজ্ঞাত, গ্রাম-পড়ানপুর উভয়ের পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা । পরবর্তীতে ০১ জন ধৃত, ০২ জন পলাতক এবং ০২ জন অজ্ঞাত আসামী দেখিয়ে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়, যার জীবননগর থানার মামলা নম্বর ২৭ তারিখ ২০ অক্টোবর ২০১৫।