Pages

Sunday, October 18, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৯ অক্টোবর ২০১৫



১। অদ্য ১৯ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার নায়েক সিরাজুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর গোলপুকুর মাঠ হতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ১৯ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টা ২০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু খোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা মাত্র ।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৮,০০০/-(এক লক্ষ আট হাজার) টাকা মাত্র।