Pages

Sunday, May 31, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ জুন ২০১৫



১।   অদ্য ০১ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ২১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৫,৬০০/-(পঁচাশি হাজার ছয়শত) টাকা মাত্র।

২।     অদ্য ০১ জুন ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ধৃত ০১ জন আসামীসহ {মোঃ উজ্জল মিয়া (৩০), পিতা-মোঃ সোনা মিয়া, গ্রাম+পোষ্ট-আকন্দবাড়ীয়া, থানা+জেলা-চুয়াডাংগা } ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/-(আঠার হাজার) টাকা মাত্র । উল্লেখ্য উক্ত আসামীকে দামুড়হুদা থানা নির্বাহী ম্যজিষ্ট্রেট কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ (ঘ) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার ভ্রাম্যমান আদলত মামলা নম্বর ২৯/২০১৫ তারিখ ০১ জুন ২০১৫ ।

৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৩,৬০০/-(এক লক্ষ তিন হাজার ছয়শত) টাকা মাত্র।

করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ জুন ২০১৫



১।   কার্পাসডাংগা করিডোর- গরু ১৫৯ টি, মহিষ ৫৭ টি এবং ০১ টি ঘোড়া রাজস্ব আদায় ১,১৪,০০০/-।
২।   গুরুদাহ করিডোর- গরু ০৫ টি রাজস্ব আদায় ২,৫০০/-।

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩১ মে ২০১৫



১।   অদ্য ৩১ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে ০৫ টা ১০ মিনিট পযন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০০ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার ঘড়ির মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শাহাবু্দ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছি ক্যাম্প কমান্ডার এস আই শচীন

২। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

কলকাতা -ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ মে ২০১৫



ক।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩২৮ জন)
         ১।      বাংলাদেশী নাগরিকঃ ২৫৪ জন
         ২।      ভারতীয় নাগরিকঃ ৭১ জন
         ৩।       ইটালী নাগরিকঃ ০১ জন
         ৪।       ফ্রান্স নাগরিকঃ ০১ জন
         ৫।       ইউএসএঃ ০১ জন

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩১ মে ২০১৫



ক।      বাংলাদে হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক- ১২৫ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ১০৬ জন
         (২)      ভারতীয় নাগরিকঃ ১৯ জন           
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১৩৮ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ১২৬ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ১২ জন