Pages

Thursday, May 21, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ২২ মে ২০১৫



১।   অদ্য ২২ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ তারেকুর রহমান (২৮), পিতাঃ হাবিবুর রহমান, গ্রামঃ দক্ষিণচাঁদপুর, পোঃ দর্শনা, থানাঃ দামুড়হুদা, জেলাঃ চুয়াডাংগা} ১২ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৭,৬০০/- (সাতাশ হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত আসামীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দামুড়হুদা, চুয়াডাংগা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’ ধারার মোতবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ২৫/২০১৫ তারিখ ২১ মে ২০১৫ ।


২।   অদ্য ২২ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাতউল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানা ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠপাড়া হতে ৫৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,১৪,৮০০/-(দুই লক্ষ চৌদ্দ হাজার আটশত)টাকা মাত্র।

৩। অদ্য ২২ মে ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার চাপাতলা গ্রামের চাপাতলা মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার)টাকা মাত্র।



৪।   অদ্য ২২ মে ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুচির বটতলা গ্রামের মুচির বটতলা খৃষ্টানপাড়া পাঁকা রাস্তার উপর ০১ টি বালুর ট্রাক তল্লাশী করে বালুর ভিতর হতে ২০০০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ টি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১১-৮০২৫)আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৫,৮২,৪০০/-(পচাঁশি লক্ষ বিরাশি হাজার চারশত) টাকা মাত্র। উল্লেখ্য যে, উক্ত ট্রাকটি পূর্বেও বালির ভিতরে ফেন্সিডিল ঢাকায় পাচার করেছে বলে জানা যায়। 


   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৮৮,৬০,৮০০/-(আটাশি লক্ষ ষাট হাজার আটশত) টাকা মাত্র।