১। অদ্য ১৯ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী
মাঠ হতে ৪৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৩,৫০০/-(তিহাত্তর
হাজার পাঁচশত)টাকা মাত্র।
২। অদ্য ১৯ মে
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাবুল শেখ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের মাইলবাড়ীয়া
মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ
হাজার)টাকা মাত্র।
৩। অদ্য ১৯ মে
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হান্নান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া
ঈদগাহ মাঠ হতে ২৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪২,০০০/-(বিয়াল্লিশ
হাজার)টাকা মাত্র।
৪। অদ্য ১৯ মে
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মানিকপুর গ্রামের মানিকপুর
পাঁকা রাস্তার উপর হতে ১৫০ কেজি ভারতীয় সার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৪,৫০০/-(চার হাজার পাঁচশত)টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৬৫,০০০/-(এক লক্ষ পয়ষট্টি হাজার) টাকা
মাত্র।

