১। গত ১৫ মে ২০১৫ তারিখ বিকাল ০৫টা ৩০মিনিট হতে ০৬টা ৩০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির দায়িত্ব পূর্ণ এলাকায় মুন্সিপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে সীমান্তে হত্যা বন্ধে জনগনের করণীয়, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অুনষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন মুন্সিপুর
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ অহিদুল ইসলাম । বর্ণিত সভায় ৩নং
কার্পাসডাংগা ইউপি এর সাবেক মেম্বার মোঃ আব্দুল কাদের, মুন্সিপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনছার আলীসহ আনুমানিক ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।