Pages

Thursday, May 14, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৫ মে ২০১৫



১।   গত ১৪ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর হাই স্কুলের পিছনে আমবাগান হতে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৬০০/-(সাইত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।
২।   গত ১৪ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর পাঁকা রাস্তার উপর হতে ১৪ বোতল ভারতীয় কীটনাশক বিষ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৮০০/-(দুই হাজার আটশত)টাকা মাত্র ।


৩। অদ্য ১৫ মে ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১ টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীর পাড় হতে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার ছয়শত)টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭৪,০০০/-(চুয়াত্তর হাজার )টাকা মাত্র।