১। গত ১২ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া
আমবাগান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পয়তাল্লিশ
হাজার)টাকা মাত্র।
২। অদ্য ১৩ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তুর
হাজার)টাকা মাত্র।
৩। অদ্য ১৩ মে
২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১২ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া
কেরুর মাঠ হতে ৩৮ বোতল ভারতীয় মদ এবং ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৯৩,৮০০/-(তিরানব্বই হাজার আটশত)টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত
মালামালের সর্বমোট মূল্য ২,১০,৮০০/-(দুই লক্ষ দশ হাজার আটশত)টাকা মাত্র।
